টলসেড দখল মুক্ত করণ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ কাউখালী থানার পুলিশ উপস্থিত ছিলেন
পিরোজপুরের কাউখালীতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরের দক্ষিণ বাজারের সরকারী টলসেড ঘরের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। দক্ষিণ বাজার সরকারী টলসেড ঘরটিতে কিছু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দোকান উঠিয়ে ব্যবসা করে আসছিল। তাদেরকে উপজেলা প্রশাসন বারবার নোটিশ করা সত্ত্বেও তারা স্থান ত্যাগ না করে বহাল তবিয়াতেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল বিধায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখার উপস্থিতিতে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ভ্রাম্যমান ব্যবসায়ীরা এই সরকারী টলসেডে যাতে সুষ্ঠভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং জনসাধারণের স্বাচ্ছন্দে কেনাকাটার সুবিধার্থে এই অভিযান পরিচালিত হয়। টলসেড দখল মুক্ত করণ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ কাউখালী থানার পুলিশ উপস্থিত ছিলেন।