ওহিদুজ্জামান নামের এক যুবকে আটক, অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত
পিরোজপুরে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ইন্দুরকানীতে প্রকাশ্যে দিবালোকে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় কৃষকের ছেলে ও ভাইকেও আহত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা বালিপাড়া জোমাদ্দার হাট সংলগ্ন প্রধান সড়কে কৃষক আঃ সালাম জোমাদ্দার (৬০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এসময় প্রতিপক্ষ হামলায় নিহতের ছেলে আল আমিন (৩২) ও ভাই মিজান জোমাদ্দার (৪৬) আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওহিদুজ্জামান (৩০) কে আটক করেছে পুলিশ। নিহত কৃষকের ছেলে আল আমিন অভিযোগ করেন, তার পিতা ছালাম জোমাদ্দারের সাথে দীর্ঘ ধরে একই গ্রামের বাবুল জোমাদ্দারে সাথে বাড়ির সিমানা নিয়ে বিরোধ ছিল। শনিবার সকালে আমি ও আমার আব্বা জোমাদ্দার হাটের দিকে যাচ্ছিলাম। এ সময় হাট সংলগ্ন কালভার্টের কাছে পৌছালে বাবুল জোমাদ্দারের নেতৃত্বে সোহরাব,রহমান সহ ১৫ থেকে ২০ জন লোক অতর্কিত হামলা চালায়। তাদের দায়ের কোপে ও লাটির আঘাতে আমার আব্বা গুরুতর আহত হন। আমি ও আমার চাচা আহত হই। গুরুত্বর আহত অবস্থায় আব্বাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এম্বুলেন্সে উঠানোর সময় আব্বা মারা যান। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান জানান, বাড়ির সিমানা নিয়ে ছালাম জোমাদ্দার ও বাবুল জোমাদ্দারের মধ্যে বিরোধ ছিল। সকালে প্রথম দফায় তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে বাবুল জোমাদ্দারের গ্রুপের হামলায় আহত ছালাম জোমাদ্দারকে এলাকাবাসী উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনার ওহিদুজ্জামান (৩০) নামের এক যুবকে আটক করা হয়েছে। অপরাধীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।