প্রচ্ছদ » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর নির্দেশনায় পিরোজপুরের কাউখালীতে করোনা দুর্যোগ পরবর্তী কৃষি পূর্ণঃবাসন কার্যক্রম শুরু
Friday April 24, 2020 , 12:16 am
কাউখালী উপজেলার কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যপক প্রচার প্রচারণার মাধ্যমে কৃষি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পিরোজপুরের কাউখালীতে করোনা দুর্যোগ পরবর্তী কৃষি পূর্ণঃবাসন কার্যক্রম শুরু
মো: সজিব হোসেন ফরাজী : কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে করোনা ভাইরাসের দূর্যোগ পরবর্তী কৃষি পূর্ণঃবাসন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক খন্ড জমি অনাবাদি না রাখার প্রত্যয় ব্যক্ত করার ফলে কাউখালী উপজেলার কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যপক প্রচার প্রচারণার মাধ্যমে কৃষি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে করে দুর্যোগ পরবর্তী সাড়া জাগানো কর্যক্রমের দূর্যোগের সময় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য এই কৃষি কর্যক্রম প্রসারতা নিয়া কাজ করে যাচ্ছে গত এক সপ্তাহ ধরে। উপজলার বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন এলাকায় অনাবাদী জমিগুলোকে কাজে লাগানের জন্য সব্জি ও কৃষি ফসল উৎপাদন করার জন্য বীজতলা তৈরি ও বীজ বপন কার্যক্রম করছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা।