Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জেলের জালে ধরা পড়লো ৬ মণের শাপলাপাতা মাছ 
Friday April 10, 2020 , 12:00 pm
Print this E-mail this

মাছটি সাঙ্গট, পান পাতা মাছ বলেও পরিচিত, ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য আড়তের মালিক লিয়াকত

পিরোজপুরের কাউখালীতে জেলের জালে ধরা পড়লো ৬ মণের শাপলাপাতা মাছ


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে কচাঁ নদে জেলেদের জালে ধরা পড়লো ৬ মণ ওজনের বিশাল শাপলাপাতা মাছ। বুধবার সকালে উত্তর বাজার মৎস্য আড়তে মাছটি নিয়ে আসার পরে উৎসুক মানুষ ভীড় করে। জানা গেছে,কাউখালীর কচাঁ  ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি জায়গায় জাল ফেলেছেন জেলেরা। অনেক চেষ্টা করেও জাল টেনে তুলতে পারছিলেন না তারা। ধারণা করেছিলেন, গাছের কোনো বড় ডাল হয়তো জালে আটকা পড়েছে। জালের ক্ষতি হয় কি না, জেলেদের মনে তখন সেই দুশ্চিন্তা। কিন্তু জাল একটু টানার পরই দুশ্চিন্তা কাটিয়ে জেলেদের মুখে হাসি। ছয় মণ ওজনের একটি শাপলাপাতা মাছ যে ধরা পড়েছে জালে! মাছটি সাঙ্গট, পান পাতা মাছ বলেও পরিচিত। শাপলাপাতা মাছটি ধরা পড়েছে মঙ্গলবার রাতে সাড়ে নয়টার দিকে কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের মিন্টু আকনের জালে। মাছটি বিক্রির জন্য বুধবার সকালে আনা হয় কাউখালীর উত্তর বাজার মৎস্য আড়তে। দরদামের পর ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য আড়তের মালিক লিয়াকত। পরে তিনি স্থানীয় বালুর মাঠে বসেই কেজি হিসাবে মাছটি বিক্রি করেন। জেলেরা জানান, তাদের আট সদস্যের দলের নেতা মিন্টু আকন। ইঞ্জিনচালিত নৌকায় করে তারা কচাঁ নদীতে মাছ ধরেন। মঙ্গরবার রাত সাড়ে নয়টার দিকে কচাঁ ও সন্ধ্যা নদীর মোহনার মাঝামাঝি স্থানে জাল ফেলা হয়। পড়ে জাল তোলার সময় দেখা যায়, জালে এই বিশাল মাছ ধরা পড়েছে। প্রথমে যখন জাল টেনে তোলা যাচ্ছিল না, তখন তারা ভেবেছিলেন, কোনো বড় ডাল হয়তো আটকা পড়েছে। একটু পরে মাছটির লেজ ভাসায় মাছটিকে টেনে তোলা হয়। মিন্টু জানান, তিনি অনেক ছোট-বড় মাছ ধরেছেন। তবে শাপলাপাতা মাছ ধরলেন এই প্রথমবার। বুধবার পুরো মাছটি কিনে নেওয়া লিয়াকত আলী বলেন, মনে হয়েছে কেজি হিসাবে বিক্রি করলে লাভ পাওয়া যাবে। তাই টুকরো করে কেজি হিসাবে বিক্রি করেছি। কারও কাছে বিক্রি করেছি ৩০০ টাকায়, আবার কারও কাছে সাড়ে ৩৫০ থেকে ৪০০ টাকায়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা