নির্বাহী কর্মকর্তার কাছে এসব হস্তান্তর করেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া
পিরোজপুরের কাউখালীতে করোনা সুরক্ষা সামগ্রী ইউএনও’র কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য ৭টি পিপিই ও স্যানিটাইজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র কাছে হস্তান্তর করেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, সমাজ সেবক নাঈম সালেহীন প্রিন্স, মেহেদী হাসান সম্রাট, কাউখালী প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহাম্মেদ সহ প্রমুখ।