Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে ইয়াবাসহ মাইনুল কবির সিপার নামের এক কাপড়ের ব্যবসায়ী আটক 
Sunday April 5, 2020 , 11:45 am
Print this E-mail this

কাপড়ের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন

পিরোজপুরে ইয়াবাসহ মাইনুল কবির সিপার নামের এক কাপড়ের ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে ইয়াবাসহ মাইনুল কবির সিপার (৩৮) নামের এক কাপড়ের ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পিরোজপুর সদর থানা রোডের পিনাকেল প্লাস নামের তার নিজ কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাইনুল কবির সিপার থানা রোডের পিনাকেল প্লাস নামের কাপড়ের দোকানের মালিক। কাপড়ের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পিরোজপুর সদর থানার এসআই সফিকুল ইসলাম মোল্লা থানা রোডের পিনাকেল প্লাস নামের তার নিজ কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে