Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাড়ে ৫ হাজার হতদরিদ্র পরিবারে ত্রাণ দিলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ 
Thursday April 2, 2020 , 3:01 pm
Print this E-mail this

ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব ত্রাণ সামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌড়সভায় বিতরণ করা হয়

সাড়ে ৫ হাজার হতদরিদ্র পরিবারে ত্রাণ দিলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলা-১ আসনের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে পাঁচ হাজার হতদরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করেছেন।বিতরণ করা ত্রাণ সামগ্রী হিসেবে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি করে পেঁয়াজ এবং একটি করে সাবান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব ত্রাণ সামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌড়সভায় বিতরণ করা হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। পরে এসব ত্রাণ সামগ্রী প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, করোনাভাইরাস একটি বৈশিক সমস্যা। এর প্রভাবে বাংলাদেশের খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছে। বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো সবাই যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা। তোফায়েল আহমেদ আরো বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসক এরইমধ্যে চাল বিতরণ করেছেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কন্ঠ




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা