Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল! 
Monday February 23, 2026 , 10:47 pm
Print this E-mail this

তবে এ গুঞ্জনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে দেশের ছয় সিটি কর্পোরেশনে ৬ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়ার পর থেকেই এ গুঞ্জন আরও জোড়ালো হয়ে ওঠে। তবে এ গুঞ্জনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এমন গুঞ্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন-বরিশালের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় আলালের ভূমিকা নেই। তিনি কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। বরিশালের স্থানীয় রাজনীতিতে অবদান রেখেছেন এমন একজন নেতাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হোক। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেবেন দলের হাইকমান্ড। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। বরিশাল জেলার সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর এলএলবি পাস করেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রাজনৈতিক জীবনের শুরু কলেজের ছাত্র থাকাকালীন ছাত্র ইউনিয়নে মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেন। ১৯৭৮ সালে তিনি বরিশাল জেলা যুবদলে যোগ দেন। তিনি বরিশাল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালই নাকি অন্য কেউ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাবেন সেটি এখন দেখার অপেক্ষা।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার