Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 
Saturday February 21, 2026 , 12:21 am
Print this E-mail this

শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা য়) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অপর্ণ শেষে রাষ্ট্রপতি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাজানো হয় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য, সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেৃতত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদনের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনী প্রধান, বিরোধী দলীয় নেতা, উপনেতা, চীফ হুইফসহ জামায়াত জোটের সংসদ সদস্যরা।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির