প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী উপজেলা ছাত্রলীগের উদ্যেগে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, লিফলেট ও খাদ্য সামগ্রী বিতরণ
Tuesday March 31, 2020 , 1:12 pm
এ সহায়তা পেয়ে নিম্নআয়ের মানুষদের স্বস্তি প্রকাশ, করোনা পরিস্থিতিতে এমন একটি মহতী উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত
পিরোজপুর কাউখালী উপজেলা ছাত্রলীগের উদ্যেগে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, লিফলেট ও খাদ্য সামগ্রী বিতরণ
মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুর কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিসাদ হাওলাদার ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্ত উদ্দোগে কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ’র সহযোগিতায় গৃহবন্দি, কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে মাস্ক, করোনা সচেতনামূলক লিফলেট ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।
নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে বেশ উপকৃত পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে এমন একটি মহতী উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।