Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পিপিই ও নগদ ২ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসেন মঞ্জু 
Monday March 30, 2020 , 11:42 am
Print this E-mail this

সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা

পিরোজপুরের কাউখালীতে পিপিই ও নগদ ২ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসেন মঞ্জু


মো: সজিব হোসেন ফরাজী : জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম পি ব্যক্তিগতভাবে করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি হিসেবে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসনের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং করোনা মোকাবিলা তহবিলে নগদ ২ লাখ টাকা অনুদান দিয়েছেন। শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধানের হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবীর সহ প্রমুখ।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা