Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা 
Monday March 23, 2020 , 10:41 am
Print this E-mail this

হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৩ জনের বাড়ি বাড়ি গিয়ে বই বিতরন করেন ইউএনও

পিরোজপুরের কাউখালীতে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা


মো: সজিব হোসেন ফরাজী : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় পিরোজপুরের কাউখালী উপজেলায় রবিবার (২২ মার্চ) দু’জনকে ৮ হাজার টাকার অর্থদন্ড ও সরকারি কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।অর্থদন্ড প্রাপ্তরা হলেন-চিরাপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব তালুকদারের ছেলে সৌদি প্রবাসী হান্নান তালুকদার (৩৮) কে ৩ হাজার টাকা এবং জোলাগাতি গ্রামের ইউসুফ আলী ফরজির ছেলে মো: রাসেল ফরাজিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত মানুষের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি এর মধ্যে খোঁজ পেলাম উপজেলার চিরাপাড়া ও জোলাগাতি গ্রামে একজন সৌদি প্রবাসী ও একজন মালয়েশিয়া প্রবাসি হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। সেইসঙ্গে তাদেরকে সরকারি কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে শনিবার বিকেলে ইউএনও মোছা. খালেদা খাতুন কাউখালী উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৩ জনের বাড়ি বাড়ি গিয়ে বই বিতরন করেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা