Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজছাত্র গ্রেপ্তার! 
Sunday March 22, 2020 , 7:47 pm
Print this E-mail this

দু’জনেই এ বছর এইচএসসি পরীক্ষার্থী, তারা খুলনার দুটি কলেজে লেখাপড়া করে

পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজছাত্র গ্রেপ্তার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সোহেল শেখ হৃদয় (১৯) এবং আহাদ এলাইচ আনাম (১৯) নামে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে পিরোজপুর পৌর শহরের শেখপাড়া ও মধ্য রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় পিরোজপুর শহরের শেখপাড়া একালার ইসমাইল শেখের ছেলে এবং আনাম মধ্যরাস্তা এলাকার নান্নু শেখের ছেলে। এরা দু’জনেই এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তারা খুলনার দুটি কলেজে লেখাপড়া করে। পিরোজপুর ডিবি পুলিশের এসআই হাসনাইন পারভেজ জানান, গ্রেপ্তারকৃতরা করোনাভাইরাস নিয়ে একটি ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে গুজব ছড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা