Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইউএনওর কারাবাসে ফুঁসছে সরকারি কর্মকর্তারা ! 
Friday July 21, 2017 , 9:12 pm
Print this E-mail this

তারিক সালমানের দুই ঘণ্টা হাজতবাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বরিশালে ইউএনওর কারাবাসে ফুঁসছে সরকারি কর্মকর্তারা !


নিজস্ব প্রতিবেদক : শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দাওয়াতপত্রে ব্যবহার করার পর বরিশালের নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের দুই ঘণ্টা হাজতবাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।এ ঘটনাকে নজিরবিহীন বলে  সংগঠনটি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। অ্যাসোসিয়েশনের মহাসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বৃহস্পতিবার সংগঠনের এক জরুরি সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারিক সালমান বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দাওয়াতপত্রে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাঁপিয়েছিলেন-এমন অভিযোগে গত ৭ জুন মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদ উল্লাহ সাজু।ওই মামলায় তারিক সালমানের বিরুদ্ধে সমন জারি করা হয়। বুধবার আদালতে হাজির হলে তারিক সালমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন। দুই ঘণ্টা কারাবাসের পর তাকে জামিন দেওয়া হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাদী ও অন্যান্য আইনজীবী একটি কল্পিত বিষয় নিয়ে আদালতে অরাজক পরিস্থিতি ও চাপ সৃষ্টি করে। আদালতের আদেশে অভিযুক্ত হিসেবে জেল হাজতে নেওয়ার সময় কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যরা তার উপর বল প্রয়োগ করে এবং বেআইনিভাবে (পুলিশ রেগুলেশন এর ৩৩০ ধারা অমান্য পূর্বক) টেনে-হিঁচড়ে কোর্ট হাজতে নিয়ে যায়। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে প্রজাতন্ত্রের প্রতিনিধির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় সভায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নজিরবিহীন ও মানহানিকর আদেশ প্রদান, আইন বহির্ভূত পুলিশি কার্যক্রম এবং তথাকথিত নামধারী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক