Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ১৩, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় মুজিব বর্ষ উদযাপন ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এমপি আবুল হাসানাতের মতবিনিময় সভা 
Monday March 9, 2020 , 9:56 am
Print this E-mail this

সভায় দরিদ্র জনগণের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়ার কথাও জানানো হয়

বরিশালের আগৈলঝাড়ায় মুজিব বর্ষ উদযাপন ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এমপি আবুল হাসানাতের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। গত রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসকে উপজেলা প্রশাসনের মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন তিনি। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে মুজিববর্ষ উদযাপনের জন্য তাদের গৃহীত ব্যাপক কর্মসূচীর বিষয়ে অবহিত করা হয়। সভায় মুজিববর্ষ উপলক্ষে তিন পর্যায়ে দরিদ্র জনগণের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘর নির্মাণ করে দেয়ার কথাও জানানো হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, প্রেসকাবের আহ্বায়ক কেএম আজাদ রহমান প্রমুখ।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ