Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশ আন্তরিক-মেয়র সাদিক 
Monday March 2, 2020 , 8:08 pm
Print this E-mail this

সরকারি বরিশাল কলেজ’র ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশ আন্তরিক-মেয়র সাদিক


সরকারি বরিশাল কলেজ’র ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বরিশাল গড়ার পাশাপাশি এই নগরীর সকল ছাত্র-ছাত্রীকে ভালোভাবে পড়াশুনা করতে হবে।

তিনি আরো বলেন, একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে একটি মডেল শহর। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশ আন্তরিক। খেলাধুলার প্রতি সরকার অনেক জোর দিয়েছে। তিনি বলেন, খেলাধুলা মানুষকে মাদকের হাত থেকে রক্ষা করে। তিনি সকলকে নিয়ে আধুনিক বরিশাল গড়ার কথায় প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ নেতা ভিপি আনোয়ারসহ বরিশাল আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি