Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 
Wednesday February 26, 2020 , 12:29 pm
Print this E-mail this

অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ সভাপতি এবং মনিরুজ্জামান তালুকদার পল্টন সাধারণ সম্পাদক

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মো: সজিব হোসেন ফরাজী : র্দীঘ পাচঁটি বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ কে সভাপতি এবং মনিরুজ্জামান তালুকদার পল্টনকে সাধারণ সম্পাদক করে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আফজাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন-পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা ইসাহাক আলী খান পান্না,পটুয়াখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম শাহজাহান, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, সদর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন তালুকদার স্বপন প্রমুখ।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ