Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এক স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা, অপহরণকারী হৃদয় আটক 
Thursday February 20, 2020 , 9:57 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে এক স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা, অপহরণকারী হৃদয় আটক


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার আমরাজুড়ী থেকে অপহৃতা স্কুল ছাত্রীসহ অপহরণকারী হৃদয়কে (২২) আটক করেছে পুলিশ। আটক হৃদয় আগৈলঝাড়া উপজেলার মনির হোসেন পুত্র। মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিণ বাজারের ছানাউল্লাহ সেন্টুর কন্যা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্থানীয় দাক্ষিণ বাজারের একটি দোকানের কর্মচারী হৃদয় কৌশলে প্রেমের ফাঁদে ফেলে। ঘটনার দিন সকালে ঐ ছাত্রী বাসা থেকে স্কুলের যাবার পথে হৃদয় তাকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক মরসাইকেলে তুলে নিয়ে স্বরূপকাঠীর দেকে নিয়ে যায়। এসময়ে আমরাজুড়ী নামক স্থান থেকে অপরণকারীকে পুলিশ আটক করে। রাতে অপহৃতা স্কুল ছাত্রীর মা পলি বেগম তার মেয়েকে অপহরণের অভিযোগে হৃদয়ের নামে একটি মামলা দায়ের করে। কাউখালী থানা অফিসার ইন চার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, অপহৃতা স্কুল ছাত্রীর মা অপহরণের অভিযোগে হৃদয় নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামী হৃদয়কে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা