Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পিরোজপুরের কাউখালীতে ১১ জুয়ারীর কারাদণ্ড 
Saturday February 15, 2020 , 9:48 am
Print this E-mail this

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পিরোজপুরের কাউখালীতে ১১ জুয়ারীর কারাদণ্ড


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া বাজারের একটি ক্লাবে অভিযান চালিয়ে আটক ১১ জন জুয়ারীকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক ১১ জুয়ারীকে এই দণ্ডাদেশ দেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: খালেদা খাতুন রেখা। এ সময় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন-উপজেলার কেউন্দিয়া গ্রামের সেলিম (৫৫), লুৎফর রহমান (৫৫), আতিকুর রহমান (৪৭), রমিজ উদ্দন (৪৬), টিপু তালুকদার ৩৮), মোঃ মিরাজ (৩৫), নাজমুল ইসলাম (৩৫), ফয়েজ উদ্দিন (৩৮), মোঃ নাহিদ (৩০), এমদাদুল হক (৬৪) ও হাফিজুর রহমান (৩৫)। জানাগেছে, উপজেলার কেউন্দিয়া গ্রামে প্রকাশ্যে একটি স্কুলের ছাদে এবং একটি ক্লাবে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়াখেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১৯৩০ টাকা এবং তিন সেট তাস, সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সকলকে একমাস করে সাজা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: খালেদা খাতুন রেখা। ভ্রাম্যমাণ আদালেরত ম্যাজিস্ট্রেট মোছা: খালেদা খাতুন রেখা বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭’ আইনে তাদের সাজা দেয়া হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রকাশ্য জুয়া খেলার দায়ে ১১ জনের সাজার বিষয়টি নিশ্চিত করেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা