Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে এক যাত্রীবাহী লঞ্চের সাথে একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ 
Saturday February 15, 2020 , 9:44 am
Print this E-mail this

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে এক যাত্রীবাহী লঞ্চের সাথে একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে গম বোঝাই জাহাজের সাথে ভান্ডারিয়াগামী যাত্রীবাহী লঞ্চ ঈগল-৮’র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বেঁচে যান, যাত্রীবাহী লঞ্চের কয়েকশত যাত্রী ও জাহাজের দুই হাজার টন গম। জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ঈগল-৮ কাউখালী লঞ্চঘাট ছাড়ার পরপরই সন্ধ্যা নদীতে নোঙ্গর করা জাহাজ চট্টগ্রাম থেকে আসা যশোরের নওয়াপড়াগামী গম বোঝাই কোস্টার এমভি হাজী সফিউদ্দিন-৪ কে সজোরে ধাক্কা দিয়ে পাশে নোঙর করা শেখ মাজেদা খাতুন গম বোঝাই কার্গো জাহাজকে ধাক্কা দিলে তিনটি জাহাজেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সফিউদ্দিন জাহাজের মাস্টার আজাদ হোসেন জানান, তাদের জাহাজের প্রায় এক হাজার টন গম অন্য পাশের জাহাজেও ৯৫০ টন গম বোঝাই থাকায় নিরাপত্তার জন্য কাউখালী থানা সংলগ্ন সন্ধ্যা নদীতে নোঙর করা অবস্থায় ছিল। ঈগল-৮ লঞ্চের মাস্টার বেলাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চের মাস্টার দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে