Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাতৃভাষার ইতিহাস নুতন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের হাতে একুশের পাণ্ডুলিপি 
Saturday February 8, 2020 , 12:41 pm
Print this E-mail this

মাতৃভাষার ইতিহাস নুতন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের হাতে একুশের পাণ্ডুলিপি


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষে ও ভাষার মাসে শিক্ষার্থীদের হাতে একুশের পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে। মাতৃভাষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে ও ইতিহাসচর্চায় শিক্ষার্থীদের মনোযোগী করতে কাউখালীর সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বুধবার উপজেলার আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে এ পাণ্ডুলিপি তুলে দেন। জানা গেছে, প্রতিবছর ভাষার মাস এলেই উদ্যোক্তা আব্দুল লতিফ বিভিন্ন বিদ্যালয়ে ভাষা আন্দোলনের এই ইতিহাস পাণ্ডুলিপি পৌঁছে দেন। স্বতঃপ্রণোদিত এ প্রবীণ ১৫ বছর ধরে ভাষার মাসে এমন মহতী উদ্যোগ নিয়ে আসছেন। এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন, নিজের তৈরি করা একুশের পাণ্ডুলিপি পৌঁছে দিয়ে এলাকায় একুশের ফেরিওয়ালা নামে পরিচিতি পান। উদ্যোক্তা আব্দুল লতিফ স্থানীয় আবদুস সোবাহান সাধারণ পাঠাগার ও কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি হিসেবে কয়েকযুগ ধরে নানা সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছেন। কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সদস্য মনিরুজ্জামান পল্টন বলেন, মাতৃভাষার প্রতি ছাত্র-ছাত্রীদের মমত্ববোধ বাড়াতে স্বেচ্ছাশ্রমে এমন মহতী উদ্যোগ সত্যিই অনুকরণীয়।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে