Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পদ্মা সেতুর নির্মাণ কাজ ভিডিও করলেন প্রধানমন্ত্রী 
Saturday January 25, 2020 , 10:43 am
Print this E-mail this

পদ্মা সেতুর নির্মাণ কাজ ভিডিও করলেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সকল প্রতিকুলতাকে জয় করে স্বপ্নের পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার আজ দৃশ্যমান। সেই স্বপ্ন-পূরণের অভিযাত্রাকে হেলিকপ্টার থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকা ফেরার পথে হেলিকপ্টার থেকে তিনি এ ভিডিও ধারণ করেন। এর আগে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইল দিয়ে ভিডিও করার একটি ভিডিও শেয়ার করেছেন উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তুলেছেন। এসময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। পদ্মা সেতুর ২২তম স্প্যান বসেছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। এই সেতুতে থাকবে ৪২টি পিলার। এর মধ্যে ৩৬টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। সেতুতে ৪১টি স্প্যান বসবে। যার ২২টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর কাজ শুরু হয়।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন