Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 
Saturday January 18, 2020 , 8:41 pm
Print this E-mail this

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ ১০টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম