Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বামী সৃজিতকে নিয়ে আজেবাজে মন্তব্যে এবার টুইটারে মুখ খুললেন মিথিলা 
Wednesday January 15, 2020 , 7:41 pm
Print this E-mail this

স্বামী সৃজিতকে নিয়ে আজেবাজে মন্তব্যে এবার টুইটারে মুখ খুললেন মিথিলা


মুক্তখবর বিনোদন ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি দেন এই অভিনেত্রী। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, হিন্দুকে কেন বিয়ে করলেন মিথিলা। আবার অনেকেই বলেছেন, বাপের বয়সী কাউকে বেছে নিলেন মিথিলা। এবার স্বামীকে নিয়ে আজেবাজে মন্তব্যে টুইটারে মুখ খুললেন মিথিলা। বললেন, আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।

গত ৪ নভেম্বর ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই গত ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে অবদ্ধ হন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ে। প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ