Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি পুনঃপ্রচারিত 
Sunday December 3, 2017 , 5:27 pm
Print this E-mail this

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত

বরিশালের কীর্তনখোলায় ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি পুনঃপ্রচারিত


নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীর উপর ভাসমান মঞ্চে ধারণ করা ইত্যাদি আজ (৩-১২-১৭) রবিবার রাতে পুনঃপ্রচারিত হচ্ছে। পর্বটি ২০১২ সালের নভেম্বর মাসে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। অনুষ্ঠানটি একযোগে আজ (৩-১২-১৭) রাত ১০টার ইংরেজি সংবাদের পুনঃপ্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে পর পর দু’বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাঙালি তরুণ এম.এ মুহিতের সাক্ষাৎকার। বিশ্বসেরা পদাঘাত শক্তিসম্পন্ন মানুষ, সুপার হিউম্যান খ্যাত ম্যাক ইউরী’র উপর বিশেষ প্রতিবেদন। রয়েছে ৮০ বছরের এক বৃদ্ধের বাড়ি নির্মাণের অভূতপূর্ব গল্প। রয়েছে বরিশালেরই কৃতী সন্তান জাদুশিল্পী জুয়েল আইচের জাদু এবং পৃথিবীর সবচাইতে বড় গোলাকার স্টেডিয়াম ‘গ্লোব এরিনা’র উপর একটি তথ্যচিত্র। মোহাম্মদ রফিকউজ্জামান এর কথায় আলী আকবর রুপু’র সুরে প্রয়াত খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতিক হাসান ও প্রিতম হাসানের একটি দ্বৈত সঙ্গীত। রয়েছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী’র পরিবেশনায় বরিশালকে নিয়ে একটি মৌলিক গানের সাথে নৃত্য।দর্শকপর্বে বরিশালের আঞ্চলিক ভাষায় প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন বরিশালের দু’জন কৃতী শিল্পী মীর সাব্বির ও তানিয়া আহমেদ।এছাড়াও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনার উপর নাট্যাংশ ও বরিশালকে নিয়ে ইত্যাদির বিভিন্ন নিয়মিত পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ