Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভিপি নুরের ওপর হামলা : ৮ জনের নামে মামলা 
Tuesday December 24, 2019 , 6:38 pm
Print this E-mail this

ভিপি নুরের ওপর হামলা : ৮ জনের নামে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা নং-৩৪। অজ্ঞাত ৩০/৩৫ জন সহ মামলায় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন : ১/ আমিনুল ইসলাম বুলবুল, ২/ আল মামুন, ৩/এ এস এম সনেট, ৪/ ইয়াসির আরাফাত তুর্য, ৫/ ইমরান সরকার, ৬/ ইয়াদ আল রিয়াদ, ৭/ মাহবুব হাসান, ৮/ তৌহিদুল ইসরাম মাহিমসহ আরও অজ্ঞাত ৩০/৩৫ জন। আসামিদের মধ্যে সোমবার দুপুরে শাহবাগ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে আলো নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এই মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা