Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কৃষি কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত 
Sunday December 22, 2019 , 2:04 pm
Print this E-mail this

বরিশালে কৃষি কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত প্রযুক্তি সমূহের পরিচিতি ও চাষাবাদ কৌশল শীষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ট পর্যন্ত বরিশালের বাবুগঞ্জের রহমতপুর পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র প্রশিক্ষণ কার্যলয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বিনা পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ (বিনা) মহা পরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল ব্রি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সি এসও ড. মোঃ আলমগীর হোসেন, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সি এসও ড. মোঃ সামসুল আলম। কর্মশালার শুরুতে অংশগ্রহনকারী কৃষি কর্মকর্তাদেরকে (বিনা) বিভিন্ন জাতের ধান, মুগ ডাল ও সরিষা সম্পর্কে ধারনা ও উক্ত ফসলের গুনাবলি তুলে ধরেন বরিশাল আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আখতার। এসময় প্রধান অতিথি (বিনা) মহা পরিচালক বীরেশ কুমার গোস্বামী বলেন সরকার খাদ্যের পুষ্ঠিগত মানের বৃদ্ধির দিকে যেমন নজর দিচ্ছে সেকারনেই আমাদের বিভিন্ন জাতের ধান উদ্ভাবিত প্রযুক্তির কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের জন সংক্ষা বাড়ছে সেসাথে পাল্লা দিয়ে আবাদি জমির পরমান কমে আসার কারনেই বিনার প্রতি গবেষণার মাধ্যমে বেশী ফলন যাতে পাওয়া যায় তার জন্য কাজ
করে যাচ্ছি। কর্মশালা অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলার ৬০ জন বিভিন্ন উচ্চ প্রর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশ গ্রহন করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন মহাপরিচালকের উদ্দেশ্যে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ