Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভিপি নুরের ওপর হামলা, দুই আঙুল ভেঙে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা! 
Tuesday December 17, 2019 , 7:52 pm
Print this E-mail this

ভিপি নুরের ওপর হামলা, দুই আঙুল ভেঙে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। হামলায় ভিপি নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন। সূত্র জানায়, বিকেল ৪টার দিকে ভারতের সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করে বক্তব্য দেন ভিপি নুর। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়। হামলায় ভিপি নুরের দুটি আঙুল ভেঙে গেছে। ভিপি নুরসহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানিয়েছেন, ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন।




Archives

Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ