Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৭:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর র‌্যাব-৮’র অভিযান, চার ভুয়া ডাক্তার আটক 
Friday December 13, 2019 , 11:16 am
Print this E-mail this

পিরোজপুর র‌্যাব-৮’র অভিযান, চার ভুয়া ডাক্তার আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে চার ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৮)। বৃহস্পতিবার আটকের পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তুলে জেলা জরিমানা করা হয়েছে। পরে রাতে এক ইমেল বার্তায় র‌্যাব বরিশাল সদর দপ্তর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। র‌্যাব অফিস সূত্র জানায়, উপজেলার গাওখালী বাজারে তারা নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে অভিযান চালিয়ে মো: আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এবং মো: নিয়াজ মাহবুব নামের চারজনকে আটক আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী তাদের মধ্যে সুব্রত মজুমদার, মো: আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এই তিনজনকে ৬ মাসের কারাদণ্ড এবং মো: নিয়াজ মাহবুবকে ১০ হাজার টাকা জরিমানা দেন। এছাড়া একটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা