Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাজারে আসছে ১০ ও ৫০ টাকার নতুন নোট 
Wednesday December 11, 2019 , 9:23 pm
Print this E-mail this

বাজারে আসছে ১০ ও ৫০ টাকার নতুন নোট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুইটির রঙ প্রায় একই রকম হওয়ায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত পঞ্চাশ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। চলতি মাসের ১৫ ডিসেম্বর হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে। এতে বলা হয়, লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দুইটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রংয়ে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং