Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর 
Monday December 9, 2019 , 8:41 pm
Print this E-mail this

অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। টানা ২৮ দিন ভর্তি থাকার পর শেষপর্যন্ত রবিবার সকালে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হয়। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে ৯০ বছর বয়সি গায়িকা স্বভাবচিত ভঙ্গীতে লেখেন, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। আরো একটি টুইটে তাকে সুস্থ করে তোলার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত, ১০ নভেম্বর রাতে এই প্রবাদপ্রতীম শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। রাত দেড়টা নাগাদ পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যান। এর আগে সোশ্যাল মিডিয়ায় আত্মীয় তথা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি কে ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন লতা। তার পরই তার অসুস্থতার খবর আসে। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কপূর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল সহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ