প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’-এই শ্নাোগানে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
Monday December 9, 2019 , 7:18 pm
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’-এই শ্নাোগানে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
মো: সজিব হোসেন ফরাজী : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’-এই শ্নাোগানে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্ত্বরে প্রথমে শান্তির পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে চত্ত্বর থেকে এক দুর্নীতি বিরোধী র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথিরা ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আ: লতিফ খসরু প্রমূখ। সচেতনতামূলক স্বাক্ষর নেয়া শেষে এক দুর্নীতি প্রতিরোধ শপথ বাক্য পাঠ করানো হয়।