Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরে চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে ২ শিশুকে নির্যাতন, গ্রেফতার ২ 
Sunday December 8, 2019 , 7:47 pm
Print this E-mail this

পিরোজপুরে চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে ২ শিশুকে নির্যাতন, গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন, খলিলুর রহমান ও মেহেদী হাসান। জানা যায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয় (১১)-কে একই এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) দোকান চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এতে তারা গুরুতর আহত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশু রাকিবের মা রাশিদা বেগম বাদি হয়ে ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে রবিবার পিরোজপুর আদালতে প্রেরন করে। এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা