Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীতে ব্রীজ নির্মানের দাবিতে এক অবস্থান কর্মসূচি 
Sunday December 8, 2019 , 11:35 am
Print this E-mail this

পিরোজপুর কাউখালীতে ব্রীজ নির্মানের দাবিতে এক অবস্থান কর্মসূচি


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে উপজেলার এসবি সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন এলজিইডি’র ব্রীজটি গত ২১ সেপ্টেম্বর ব্রীজটি বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় ভেঙ্গে যায়। ব্রীজটি নির্মানের দাবীতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যেগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্রীজের ভাঙ্গা অংশের উপর এলাকার সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করে।কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে জন গুরুত্বপূর্ন এই ব্রীজটি নির্মাণের দাবীতে বক্তব্য রাখেন-ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ব্যবসায়ী অরবিন্দ সিকদার, কমল বসু, মালো দেবনাথ, নয়ন সিকদার, শিক্ষার্থী অর্কগো সিকদার। এই অবস্থান কর্মসূচির সংবাদ পেয়ে অবস্থান কর্মসূচির স্থানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোছা খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, এই জন গুরুত্বপূর্ণ ব্রীজটি জরুরী ভিত্তিতে নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে তাদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। এ ব্যাপারে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, এই ব্রীজটি উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুষ চলাচলা করে। ব্রীজটি নির্মাণ না করার ফলে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ব্রীজটি জরুরী ভিত্তিতে নির্মাণ করা না হলে আগামীতে এর চেয়ে আরোও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা