Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত 
Sunday December 8, 2019 , 10:32 am
Print this E-mail this

পিরোজপুর কাউখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত


মো: সজিব হোসেন ফরাজী : ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’-এই শ্লোগানে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঈদ সংলগ্ন মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকেই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। মেলার ষ্টলে দুই গ্রুপে বিজীয় যারা স্কুল পর্যায়ে প্রথম হয়েছেন কাউখালী সরকারি বালক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছেন হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছেন কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম হয়েছেন কাউখালী মহিলা কলেজ, দ্বিতীয় হয়েছেন কাউখালী সরকারি মহাবিদ্যালয়, তৃতীয় হয়েছেন কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা