মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলা কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য দেন আরটিভি পিরোজপুর জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহাম্মেদ নাহিদ, রাজু তালুকদার, আঃ বারেক, শিক্ষার্থী সানমুন রেজা, সাগর শীল প্রমুখ।
উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু বলেন, এই হাসপাতালটির উন্নয়নের জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু কাঙ্খিত ফলাফল আসেনি। হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসক সংকটে লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ না করা হলে আগামিতে অনশনসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।