প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নেতা নয়, একজন সাধারণ কর্মী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবো-শেখ পরশ
Sunday November 24, 2019 , 10:41 am
নেতা নয়, একজন সাধারণ কর্মী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবো-শেখ পরশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, নেতা নয়, একজন সাধারণ কর্মী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবো। শনিবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এসময় পরশকে চেয়ারম্যান ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে লিখিত বক্তব্য দেন যুবলীগের নতুন সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সততার সঙ্গে তা পালন করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পঁচাত্তরের শহীদদের স্মরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন পরশ। তিনি বলেন, ছোটবেলায় মা-বাবা ও অনেক আপনজনদের হারিয়েছি। যে কারণে রাজনীতি থেকে দূরে ছিলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা দেখে আশাবাদী হয়েছি। এসময় তিনি চেয়ারম্যান হিসেবে বেছে নেয়ায় যুবলীগের সবস্তরের নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।