Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন বিচ্ছিন্ন খোন্নারের চরে ‘গাঙের জলে জোছনা বিলাস’ 
Friday November 15, 2019 , 8:54 pm
Print this E-mail this

বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন বিচ্ছিন্ন খোন্নারের চরে ‘গাঙের জলে জোছনা বিলাস’


নিজস্ব প্রতিবেদক : মুক্তচিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনার আয়োজনে এবং শিক্ষা বিষয়ক পত্রিকা দৈনিক শিক্ষা ডটকমের সার্বিক সহযোগিতায় ‘গাঙের জলে জোছনা বিলাস’ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১ পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন বিচ্ছিন্ন খোন্নারের চরে অনুষ্ঠিত হয়েছে। এই নান্দনিক আয়োজনে বরিশালের সংস্কৃতিমোদী মানুষেরা ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় অংশ নেন। শেষ কার্তিকের ভরা জোছনায় বৈঠকী আড্ডা, কবিতা আবৃত্তি আর সুরের মূর্চ্ছনায় আকাশে উড়ে একঝাঁক ফানুস। কীর্তনখোলার জলে ভাসে শিল্পের প্রদীপ। জোছনার আলো গায়ে মেখে উৎসবমুখর পরিবেশে জমেউঠে সাংস্কৃতিক মিলনমেলা। ৭১’র চেতনার সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, জোছনা উৎসবে বরিশাল অঞ্চলের ৪০ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ছয়শতাধিক সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উচ্চ মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা এবং জাতীয় শক্তি হিসেবে তাদের সংঘবদ্ধ করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ৭১’র চেতনা দেশব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটির চলমান সাংস্কৃতিক কর্মকান্ডের অংশ হিসেবে দেশের কয়েকটি স্থানে ‘গাঙের জলে জোছনা বিলাস’ শিরোনামে জোছনা উৎসব আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী সকল শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক বাহাউদ্দিন গোলাপ।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ