Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, ২ যুবকের মৃত্যুদণ্ড! 
Wednesday November 13, 2019 , 9:36 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, ২ যুবকের মৃত্যুদণ্ড!


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে উজ্জল আকন (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগে দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: শামসুল হক এ রায় প্রদান করেন। এ সময় বিচারক দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) এবং কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আইউব আলী সরকারের ছেলে সাহেদ সরদার (৩০)। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন জানান, ২০১২ সালের ৮ জুলাই দণ্ডপ্রাপ্ত আসামি লিটন আকন ও সাহেদ সরদার কাউখালী উপজেলার বড় বিরালঝুড়ি গ্রামের মো: শহিদ আকনের ছেলে উজ্জল আকনকে তাস খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আসামিরা উজ্জলের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। ঘটনার চার দিন পর ১২ জুলাই পুলিশ কাউখালী উপজেলার আসপর্দি গ্রামের সুনিল মন্ডলের পানের বড়জের বাগান থেকে উজ্জল আকনের লাশ উদ্ধার করা হয়। একই দিন উজ্জল আকনের বাবা শহিদ আকন কাউখালী থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে ও একজন আসামির উপস্থিতিতে আজ এ রায় প্রদান করেন বিচারক।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা