Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেই ছেলেদের লাথি মারার পরামর্শ শাহরুখের 
Tuesday October 29, 2019 , 11:28 am
Print this E-mail this

মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেই ছেলেদের লাথি মারার পরামর্শ শাহরুখের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তিন সন্তানের সঙ্গে তার খুব মধুর সম্পর্ক। বাবার চেয়েও অনেক বেশি বন্ধু তাদের। একথা প্রায়ই বলেন শাহরুখ খান। সিনেমায় যতই রোম্যান্টিক প্রেমিকের ভূমিকায় অভিনয় করুন না কেন বাবা হিসেবে তিনি খুবই রক্ষনশীল। কিছুদিন আগেই কফি উইথ করণে তিনি একটি প্রসঙ্গে বলেছিলেন, যদি কেউ তার রাজকন্যা সুহানার ঠোঁটে চুমু খেতে চায় তখন তিনি সেই ঠোঁঠ উপড়ে ফেলবেন। অর্থাৎ বাবা হিসেবে যে তিনি এক্ষেত্রে মোটেই সহজ নন একথা বুঝিয়েই দিয়েছেন বারে বারে। এবার তিনি সরাসরি বলেই দিলেন, ‘মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব’। সঙ্গে এটাও বলেন, তিনি ছেলেমেয়ের সব সমস্যা নিয়েই আলোচনা করেন। কিন্তু এই প্রেমের প্রসঙ্গ তার একেবারেই পছন্দ নয়। এমনকী মেয়ে যদি জানতে চায় প্রেমিককে বাবার পছন্দ নয়, সেই উত্তরও তিনি দিতে বাধ্য নন। মেয়েকে তিনি বারবার একথাও বলেছেন, রাহুল এবং রাজ নামের কোনও ব্যক্তি প্রেমের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করতে। যদিও এই দুটি নামেই তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ