Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এক মাদক বিক্রেতা এক কেজি গাঁজাসহ আটক 
Friday September 27, 2019 , 2:21 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে এক মাদক বিক্রেতা এক কেজি গাঁজাসহ আটক


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে চিরাপাড়া মসজিদের পশ্চিম পাশ থেকে সোমাবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ সুমন তালুকদার (৩০) এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন তালুকদার উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মৃত কালাম তালুকদারের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এ এস আই মোঃ হিরন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চিরাপাড়া সুমনের বসত ঘরের সামনে থেকে গাঁজা সহ আটক করে। এসময় অভিযানে ছিলেন এ এস আই মোঃ জামাল, অশোক, রবিউল। কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা সুমন তালুকদার এর আগেও ৩পিচ ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা