Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার! 
Sunday August 25, 2019 , 8:27 pm
Print this E-mail this

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত দোকান ঘরের মেঝেতে খড় কুটোর ওপরে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানার পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল গ্রামের লতিফ মোল্লার পরিত্যক্ত দোকান ঘরের মেঝেতে খড় কুটোর ওপরে অজ্ঞাত ওই নারীর লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ বিকেলে ওই নারীর লাশ উদ্ধার করে। অজ্ঞাত লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আরো জানান ওসি এস এম মাকসুদুর রহমান। এদিকে পিরোজপুর পুলিশ সুপার মো: হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা