Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজো আছি স্বপ্নের মায়ায়-শামীমা সুলতানা 
Monday August 19, 2019 , 9:36 pm
Print this E-mail this

আজো আছি স্বপ্নের মায়ায়-শামীমা সুলতানা


জীবন … !
সে তো এক অদ্ভুত তটিনী,
কখনো নীরব বয়ে চলা,
কখনো স্রোতের তান্ডব লীলা।
হাওয়া আর তটিনী অবিচ্ছেদ্য,
হাওয়া যখন মৃদু মনে রয়,
তটিনী চলে নিটোল নিভৃত ধারায়।
হৃদয় ভারে এলিয়ে পরে দেহ
ছুটে যায় তটিনীর বুকে,
নিটোল ধারায় ভরিয়ে দেয়,
স্নিগ্ধতায় সোজা হয়…
আবার বাঁচার আশায়।
স্রোতের তাণ্ডব আবার…
মৃত্যুকে অবলোকন করায়,
হৃদয় তখন বিস্মিত !
করে আত্ম প্রশ্ন!
তুমিই কি সেই বাঁচার স্বপ্ন?
আজ কি রূপ দেখছি তোমার !
তান্ডবে যে নিশ্চিত মৃত্যুর আহ্বান,
এনেছি তোমাকে হাওয়ার উপমায়।
কত লীলা তোমার !
কখনো স্বপ্ন দিগন্ত,
কখনো মৃত্যু ছায়া,
এতো আমার স্বপ্নের মায়া ।।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা