Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুর্গাপূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ 
Sunday August 18, 2019 , 9:19 pm
Print this E-mail this

দুর্গাপূজায় মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটি গানের শুটিং হলেই শেষ হবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই সিনেমায় প্রথমবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিচালক।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সাধারণত দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের দেশে সিনেমা মুক্তি দেয়ার রেওয়াজ কম। তবে আমি মনে করি পূজাতেও অনেক দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে ভিড় করেন। তাই দুর্গাপূজায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি দেয়ার জন্য প্রযোজনা সংস্থাকে আমি প্রস্তাব দিয়েছি। তারা সম্মতি দিয়েছে।’ ‘সবকিছু ঠিক থাকলে পূজা উপলক্ষে ৪ অথবা ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে’, যোগ করেন তিনি। এতে অপু-বাপ্পি ছাড়াও আরও অভিনয় করেছেন-সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ