Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় অনিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড আর দু’জনের যাবজ্জীবন 
Tuesday August 13, 2019 , 12:02 pm
Print this E-mail this

বরগুনায় অনিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড আর দু’জনের যাবজ্জীবন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেলার আলোচিত অনিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মো: আছাদুজ্জামান এ রায় দেন। মৃত্যুদন্ড হয়েছে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর। পলাতক এই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন-বরগুনা পৌরসভার থানাপাড়া সড়কের জামাল সওদাগরের ছেলে রুবেল সওদাগর ও বড় গৌরীচন্না গ্রামের আবদুল আজিজের ছেলে নাজমুল। তাদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী কলেজ গেটের শামীম আহসানের ছেলে হৃদয় আহসান, বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের জানুকী রায়ের ছেলে বাদল কৃষ্ণ রায় ও থানাপাড়া সড়কের দুলাল খানের ছেলে সোহেল খানকে বেকসুর খালাস দেয়া হয়। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন। মামলায় বলা হয়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে (১৭) কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। ১৮ দিন পর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।




Archives

Image
বরিশাল নগরীতে গাঁজা মানিকসহ গ্রেফতার ৩
Image
বরিশালে পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা
Image
দেশজুড়ে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরম, অস্বস্তিতে মানুষ!
Image
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর
Image
বরিশালে মহাসড়কের পাশের অবৈধ ভবন অপসারণের কাজ শুরু