Current Bangladesh Time
রবিবার আগস্ট ১৬, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন 
Saturday October 4, 2025 , 10:41 pm
Print this E-mail this

জীবিত আছেন বলে জানিয়েছেন তার মেয়ে

তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সংকটপন্ন। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে আছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তার প্রেসার পালস কমে যায়। তবে তিনি জীবিত আছেন বলে জানিয়েছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ মুন্নীর স্বামী ডা. তৌহিদুর রহমান তুহিন। তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন৷ একপর্যায়ে তিনি চলাচলের ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন। তিনি গত কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাচল করছেন। গত কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।




Archives

Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার
Image
অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বরিশাল কর্পোরেশনের সিটি প্রশাসক
Image
পিরোজপুরের কাউখালীতে যুবলীগের আহবায়ক অলোক গ্রেপ্তার
Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা