Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ২৫, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা 
Friday September 26, 2025 , 9:41 pm
Print this E-mail this

এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা-ওসি

বরিশালে দুই সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছেন ছাত্রদল নেতারা। এতে এক সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (সেপ্টেম্বর ২৬) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশ পথে। আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪’র ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু।

এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক সুমন হাসান বলেন, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার মেয়ে ক্লাব-সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দেবেন না। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে। তখন তার মেয়ে চিৎকার করলে চ্যানেল ২৪’র ক্যামেরাম্যান পাপ্পু ছুটে আসেন। তিনি পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তিনি আরও বলেন, নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ আসার পূর্বে ছাত্রদল নেতারা পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।




Archives

Image
বরিশালে সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
Image
বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন
Image
বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
Image
পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার