Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জোয়ারের পানিতে নিমজ্জিত পিরোজপুর কাউখালীর ৩০ গ্রাম 
Monday August 12, 2019 , 9:00 am
Print this E-mail this

জোয়ারের পানিতে নিমজ্জিত পিরোজপুর কাউখালীর ৩০ গ্রাম


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে গত ৩দিন ধরে জোয়ারের পানি ও উজানের ঢল নেমে আসায় নিম্নাঅঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কমপক্ষে উপজেলার ৩০টি গ্রাম। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এবং পানি স্থায়ীভাবে বদ্ধ থাকায় গ্রামগুলোতে নেমে এসেছে চরম দুর্ভোগ। উপজেলার প্লাবিত গ্রামগুলো হচ্ছে কুমিয়ান, আমরাজুড়ী, ধাবড়ী, আশোয়া, গন্ধর্ব, চিরাপাড়া, সুবিদপুর, বেকুটিয়া, শিয়ালকাঠী, পঙ্গাশিয়া, মোল্লারহাট, বিড়ালজুড়ী, ছোট বিড়ালজুড়ী, জয়কুল, আসপদ্দি, কাঁঠালিয়া, বাশুড়ী, চর-বাশুড়ীসহ নিম্নাঅঞ্চলগুলো। এসব গ্রামগুলোর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় ২৫-৩০ হাজার মানুষ এখন চরম দুর্যোগের মধ্যে রয়েছে। জোয়ারের ও উজানের পানি হু হু করে ঘরের ভিতরে প্রবেশ করায় ঘরের আসবাপত্র নষ্ট হচ্ছে এবং রান্না বান্না কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এসব এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলোতে পানি ওঠার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। এদিকে কাঁদার রাস্তাগুলো পানিতে ধসে যাওয়ায় ও বড় বড় গর্ত হওয়ায় গ্রাম্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে জোয়ার শেষে ভাটি না হওয়ায় আবার জোয়ার আসায় স্থায়ীভাবে পানিবন্দি হয়ে পড়েছে এলাকাগুলো। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ এখন পানির নিচে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে