প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল বানারীপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে এক স্কুল ছাত্র’র অাত্মহত্যা
Sunday July 28, 2019 , 7:28 pm
বরিশাল বানারীপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে এক স্কুল ছাত্র’র অাত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বানারীপাড়ায় বাবার সঙ্গে অভিমান করে রবিউল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্র’র অাত্মহত্যা। সে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামের হান্নান বেপারীর একমাত্র ছেলে এবং সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। জানা গেছে, রবিবার সকালে রবিউল প্রাইভেট পড়তে ও স্কুলে না যাওয়ায় বাবার বকাঝকা খেয়ে ১০ টার সময় বোনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের অাড়ার সঙ্গে ঝুলে পড়ে। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিশোর রবিউল ইসলামের মৃত্যুতে পরিবার ও আত্মীয় পরিজনের মাঝে এখন চলছে শোকের মাতম।