Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে রহস্যজনক ছুড়িকাঘাত 
Thursday July 25, 2019 , 8:12 pm
Print this E-mail this

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে রহস্যজনক ছুড়িকাঘাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে রহস্যজনক ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। তবে অদিতি বড়ালের অভিযোগ বিগত আক্রমনের ন্যায় এক যুবক তার বাসায় প্রবেশ করে তার পেটে ছুড়ি দিয়ে আঘাত করে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে সহকারী কমিশনার (ভূমি) রামনন্দ পালের বাসায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অদিতি বড়াল (২৭) বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও সাবেক মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের কন্যা। এর আগে রামানন্দ পাল বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে থাকাকালে ২০১৮ সালের ৩ জুলাই তাকে আরো একবার ছুরিকাঘাত করা হয় এবং পিরোজপুরের একই বাসায় থাকাকালীন সময়ে ২০১৮ সালের ৮ জুলাই রাতে একাই ভাবে তার পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। কিন্তু হামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হয়নি সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। প্রাথমিক চিকিৎসা শেষে অদিতি বড়ালকে বাসায় নিয়ে যান সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল। পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শাকিল সরোয়ার বলেন, অদিতি বড়ালের পেটের নিচে দিকে আঘাত করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। ঘটনার বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, এর আগেও তার উপর একাধীকবার হামলার ঘটনা ঘটেছে। তাই বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালের পেটে আঘাত নিয়ে সন্দেহ করেছে অনেকে। তার পেটের ছুড়ির আঘাতকে অনেকেই আত্মহত্যার চেষ্টাও বলছেন।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে